Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
সমাজ ও দাওয়াহ

ঈদ উপহার ও হাদিয়া প্রজেক্ট

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 16 Oct, 2026

ঈদ মানে আনন্দ।ঈদ মানে খুশি।

তবে, কারো জন্য ঈদ মানে আরো বেশি কষ্ট ও অসহায়ত্বের দিন।সত্যি বলতে,যাদের স্বামী নেই,তারা কিভাবে ঈদের খুশি ভাগাভাগি করবে।যখন স্বামী ছিলো,তখন স্ত্রী একটি স্বপ্ন বুন তো যে - প্রিয়তম স্বামী আমার হাত রাঙানো মেহেদী কিনে দিবে।তার সাধ্যের মধ্যে একটি হলেও আমার জন্য পোশাক নিয়ে ফিরবে।আমি পরিধন করবো আমার সন্তান ও স্বামীর পাশাপাশি প্রতিবেশি মা বোনে রাও দেখে কত খুশি হবে- এমন চিন্তা এখন স্বপ্নের মতন।


নিজে কোন রকম বুঝ দেওয়া যায় - কারণ বোনটিকে বিধবা।সে তো বুঝতে পারে, উপলব্ধি করতে জানে।কিন্তু ঐ যে,এতিম সন্তানদের কি বলে বুঝ দিবে,কিভাবে তাদের সান্তনা হয়ে পাশে থাকবে। না আছে জবানের ভাষা,না কিছু কিনে দেওয়ার মতন অর্থ কড়ি।


আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার কাছে অগুনিত শুকরিয়া যে - তিনি আমাদেরকে প্রতি বছর নিজেদের সামর্থ্যনুযায়ী নিজ গ্রাম ও পরিচিত বিধবা এবং তাদের এতিম শিশুদের পাশে খাবার,নতুন পোশাকসহ ঈদ সালামী নিয়ে হাজির হওয়ার সৌভাগ্য দান করেন।

আমরা রবের কাছে বিনিময়ে ২টি জিনিস চাই -

১.আজীবন তাদের পাশে দাঁড়ানো।

২.হাশরের মাঠে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে এতিমের দায়িত্ব নেওয়ার উসীলায় শাফায়াত।


আল্লাহ তায়ালা আমাদের ভালো কাজে আরো বেশি বেশি শরীক করুন।আমিন

← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: