Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
ইসলামিক রিমাইন্ডার

এক দুয়ারে হতাশা, আরেক দুয়ারে সুখ।

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 21 Oct, 2026

এক দুয়ারে হতাশা, আরেক দুয়ারে সুখ।

মানুষের দুয়ারে ভিড়লে সাধারণত হতাশা নিয়েই ফিরতে হয় আর রবের দুয়ারে সিজদায় লুটলে শান্তনা ও রহমতের ছায়ার শীতল পরশে নিজেকে পরম সুখী মনে হয়।

দুনিয়া এক যাতনা ও কষ্টের নাম।এখানে সবাই মরীচিকার ন্যায় ছুটতে থাকে।সাহারা ভূমিতে দূরে থেকে তৃষ্ণাকাতরে তাকিয়ে দেখলে মনে হয় এইযে সামনে পানি, যা পানে পরিতৃপ্ত হতে পারবো।কিন্তু গিয়ে দেখা যায় মরুভূমি। এক প্রকার ধোঁকা খেতে হয়।

তেমনি এই দুনিয়ার দিকে তাকালে মনে হবে,এই যে সামনে আমার পরিতৃপ্ত হওয়ার পাথেয়।কিন্তু তার বাস্তবতা বলে -এটা ছিলো মরুভূমির মতন একটি ধোঁকাময় জায়গা।দুনিয়ার মোহে পড়ে কত মানুষের অন্তরে মোহর (হেদায়েতের দরজা) এঁটে যায়,তা বলা বাহুল্য। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের এমন অবস্থা থেকে ফিরিয়ে দিন।

যে রবের দুয়ারে ধর্ণা দিয়েছে আর অবগাহন করেছে তার রহমত ও বারাকাহ,সেই উপলব্ধি করেছে সুখ। অনুভব করেছে সুখের সীমাহীন সীমানা।

← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: