Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
ইসলামিক রিমাইন্ডার

কিছু সমাধান আখেরাতে হোক।

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 21 Oct, 2026

কিছু সমাধান আখেরাতে হোক।


দুনিয়ায় সবকিছুর সমাধান চাইতে নেই।

সমাধানের জন্য লাগে উপযুক্ত ব্যক্তি। হয়তো দুনিয়াতে সমাধান কেউ করতে পারবে না,যেটা রব পারবেন।


সুতরাং, রবের সমাধান উত্তম সমাধান।

তিনি হয়তো এখন আপনাকে সরুন জামিলের সুযোগ দিবেন।

আপনাকে চুপ থাকার নেয়ামাত দান করবেন।

সৃষ্টির কদার্যতা চেনার তাওফিক হবে।

দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করতে পারবেন।

জোৎসামাখা রাত,স্নিগ্ধ সকালের চেয়ে রবের তাসবীহ আদায়ে তৃপ্ত হতে পারবেন।

বাহারি খাবার ভোজের চেয়ে তাদাব্বুরে কুরআন ও হাদীসের আনন্দ উপভোগ করতে ভালো লাগবে।


আল্লাহ তায়ালা কিছু সময় আপনাকে তার জন্য আপন করে নেন এবং চিরদিন আপন করে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট পরীক্ষা দান করেন।


লা তাহঝান,

লা তাখফ,


হতাশ হবেন না

ভীত হবেন না।


তিনি সবচেয়ে বেশি দেখেন

তিনি সবচেয়ে বেশি জানেন

তিনি সবকিছুর চেয়ে বেশি শক্তিশালী


তার শক্তি

তার দয়া

তার মায়া

তার মুহাব্বত

সবকিছু থেকে বেশি।


সবকিছুর সমাধান দুনিয়ায় নয়,আখেরাতে হবে ইনশাআল্লাহ।





← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: