Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
ব্যক্তি উন্নয়ন

কারো সুখ কেউ দেখবে না

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 25 Sep, 2026

কারো সুখ কেউ দেখবে না।


এটা যেনো সকলের কাছে অপছন্দনীয় হয়ে যাচ্ছে বাদ পড়ছে না জ্ঞানী মহলও।একজন সুখে আছে, কিভাবে তার দোষত্রুটি তুলে ধরে অসুখী বানানো যায়।কেউ তার প্রতি ধারণাবশত একটি কথা বললো,এখন এটাতে রসকষ মিশিয়ে আরো শক্ত ও মজবুত কথা হিসেবে পরবর্তী কারো কাছে পেশ করা যায় এই ফিকির করে।অথচ আমার উচিত ছিলো,কথাটি যাচাই করা সত্য কিনা।তারপর কাজ হলে এটি কিভাবে আড়াল করে সমাধান করা যায়।


দাম্পত্য জীবনে ঠিক ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এমনসব ঘটনা,যা দাম্পত্য সংকটকে আরো জটিল করে তুলছে।


আমরা আরো অবাক হয়ে যাচ্ছি যে,আপন বাবা মা যখন নিজের সন্তানের সুখের ছায়া নিজের গায়ে পড়া তো দূরের কথা!দেখতেও পারে না।

তখন বেশি অবাক হয়ে যেতে হয়।


দোষ কি শুধু সে সন্তানের,যে নিজের পছন্দে নিজের প্রিয়জনকে বিবাহ করেছে।

দোষ কি শুধু সে সন্তানের, যে একটু সুখে শান্তিতে থাকতে গেলে,হাসিমুখে কথা বললে -সন্দেহের দৃষ্টিতে দেখা হয় যে,সন্তান বুঝি আমাদের ভুলে গেলো।পরের মেয়ে বা ছেলেকে আপন করে নিলো।


দেখুন! এই যে সন্তানের জীবনে বিবাহের পূর্বে ১৫-২০ টি বছর। এই সময়ে তাকে যে শাসন সোহাগ ও ইসলামী তারবিয়্যাহ দেওয়ার কথা -সে ব্যপারে অভিভাবকবৃন্দ তো পূর্ণ গাফিল ছিলো।তাহলে,বিয়ে করার পর কেনো এতো নজরদারি, হিংসা ও সন্দেহ।


আল্লাহ তায়ালা সকলকে নিজের সুখে রাখুন এবং অন্যের সুখে সুখী হওয়ার তাওফিক দান করুন।


মনে পড়ে গেলো কবির সে কথা -


"নিজের সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে।

নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারীর মুখে।"


← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: