ছাড় না দেওয়ার মানসিকতা।
সুযোগ দেয়,ছাড় দেয় না।
সে আপনাকে সুযোগ দেয়,কিন্তু ছেড়ে দেয় না।মনের মধ্যে ক্ষোভ জমিয়ে তার প্রতিক্রিয়া পরবর্তীতে দেখায়।
এটি মূলত স্বামী স্ত্রী থেকে এই শয়তানী বাষ্প ছড়িয়ে পড়ে।
সে ভুল করলে যদি ক্ষমা চাই ক্ষমা করুন।এমন ভাবা উচিত নয় যে, সামনে যদি আবার কোন ভুল করে, খবর আছে।এটা কি আসলে উদার মানসিকতা বলে!
আমাদের মধ্যে যদি এতটুকু ছাড় দেওয়ার মানসিকতা না থাকে,তাহলে রবের রহমাহ ও বারাকাহ আমাদের পর্যন্ত কিভাবে পৌছুবে।
এই মানসিকতা তো আমাদের জায়নামাজে দু হাত তুলে একসাথে প্রার্থনা করার সুযোগ দিবে না।
রবের কাছে প্রিয়জনের ভুলগুলো ফুল বানিয়ে সৌরভ নিতে যদি না পারি, নিজের দুঃখ ও হতাশ জীবনের জন্য জীবনসঙ্গীকে দোষ দিয়ে লাভ আছে!
এমন ছাড় না দেওয়ার মানসিকতা তো আমাকে ৩য় পক্ষকে সুযোগ করে দিবে আমাদের বিচ্ছেদের জন্য, চিরস্হায়ী অশান্তির জন্য। আপনি যদিও তাদের কাছে বলে নিজেকে হাল্কা করে বসে পড়লেন,সে তো বসে থাকবে না।
আমাদের অন্তরগুলোতে রব দয়া ঢেলে দিন।যে দয়ার মুষলধারের বৃষ্টিতে মুছে যাক হ্রদয়ের জমে থাকা ক্ষোভ আর নিভে যাক প্রতিশোধের লেলিহান শিখা।