পরিবার
জাহেলদের সালিশ সমাচার।
লেখক: Mahdi Mustafiz
প্রকাশকাল: 28 Sep, 2026
জাহেলদের সালিশ সমাচার।
এটা বেশ হাস্যকর।সমাজের মাতব্বর,মাতাল ও মাস্তান এবং বিশিষ্ট জাহেল নেতাদের আহবান করা সাংসারিক জীবনের সালিশ বিচারে।তারা এসে কতরকম ফতুয়া পেশ করে।এসব দেখে ও শুনে মনে হয় যে - এমন মুফতি থাকতে আমাদের পড়াশোনা করতে দূরে পাড়ি জমাতে হয়।
এরা দিনে বউ পেটায়,রাতে যায় পতিতালয়ে।
এরা আসে সালিশ বিচার করতে।আমার মত মৌলভীরও দোষ আছে, কারণ আমিও আসলে ইমামতি আর মাদ্রাসার চাকরি ছাড়া এসব বুঝি না।আবার মাহফিলের কালেকশনে ঐ মুফতি সাহেবদের প্রধান অথিতি আমিই বানায়।তাহলে,সে কেনে সমাজের সালিশ বিচার করবে না।
এমন মুফতিদের সুযোগ না দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করছি ভালে কিছু করার।তবে,ভুল হলে শুধরে দিবেন
← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: