Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
পরিবার

নজরদারি।

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 27 Sep, 2026

নজরদারি।


এ এক আশ্চর্যজনক মহামারি।বৌমার জন্য ছেলে কি নিয়ে আসলো।শ্বাশুড়ির জন্য আমার জামাই কত খরচ করে, হিসাব করে রাখা।


জামাই আমার মেয়ের পেছনে বেশি খরচ করে নাকি তার পরিবারের জন্য। আমার বাসায় কোন জামাই কি নিয়ে আসে,কোন জামাই বেশি ভালো বা মন্দ -তাদের দীর্ঘদিন যাবৎ দেখার পর তুলনা

করা এবং সমালোচনা জুড়ে দেওয়া।এই কথাগুলো পরবর্তীতে মেয়ে তার জামাইকে বলে,জামাই তখন যা ভাবার তাই ভাবে,যা করার সর্বোচ্চ চেষ্টা করে,তবুও ঐযে-

দুনিয়ায় যার জন্য যতকিছু করবেন,তার মন পাওয়া তত কঠিন হবে।


বিনা বেতনে এই গোয়েন্দাগিরির অবসান ঘটুক।আমরা চাইনা বেতন ছাড়া কোন গোয়েন্দা আমাদের সংসারগুলোতে গোয়েন্দাগিরি করুক।প্রয়োজনে আমরা বেতন দিবো।


একজন সত্যিকারের মুমিন ও মুমিনাহ কখনো এসব ভাবার এবং ফিকির করবার সময় পায় কিভাবে। এগুলো তো আর শুধু ফিকিরে সীমাবদ্ধ নেই,ফিকিরে থাকলে অধিকাংশ পরিবারে এসব নজরদারির পরবর্তী ঘটনাগুলো ঘটতো না।


এমন কত সংসার ভেঙে গিয়েছে এই কঠোর নজরদারীর কারণে,কত জীবন হারিয়ে গিয়েছে এমন মানসিক কষ্টের দরুণ।


আল্লাহ তায়ালা আমাদের চোখের দৃষ্টি জ্যোতিময় করুন,যা দ্বারা শুধু কুরআন ও হাদীসের পথই শুধু অনুসরণ করা যায়।

← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: