বোঝাপড়া নয়,বাহাদুরি প্রকাশ।
বোঝাপড়া নয়,বাহাদুরি প্রকাশ।
এবার একটা শ্রেণীর কথা বলবো - যারা আসলে চতুষ্পদ প্রাণী নাকি তাদেরই এক হিংস্র জাত। কিভাবে বুঝাবো।
আপনিই একটু বুঝেন এবং বলুন।
এরা দাম্পত্য জীবনে সমস্যা হলে বুদ্ধি নয়,জবানের ভাষাও নয়,এরা আসে নিজের পেশিশক্তি নিয়ে।বংশের শয়তানি, মারামারি ও হানাহানির নানা ফজিলত নিয়ে হাজির হয়।
যেনে দুই পক্ষ লড়াই হবে।ভাষাটা যেন-খেলা হবে, ধরণের একটা ভাব।
লাঠির শক্তি,বাহুর শক্তি,জনবলের শক্তি,দলের শক্তি,মাতলামির শক্তি,কুকর্মের শক্তি ইত্যাদি যতশক্তি আছে সবকিছু নিয়ে তারা ঝাপিয়ে পড়তে চাই। বিশেষ করে,যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান বা বংশীয় দাপটের আত্মীয়তা যাদের সাথে,তাদের এই সমস্যা বেশি।অনেক সময় কিছু ছেছড়া ও ছাপড়ি আছে, যারা বংশে একপিসই জন্ম নেয়,পরিবারের কিছু মানুষ দাম্পত্য জীবনের সমাধানের দায়িত্ব এদের কাছে তুলে দেয়।
রব আমাদের এমন জাহেল,মাস্তান, গুন্ডা ও তার সহোযোগি শয়তান থেকে হেফাজাত করুন।
সমস্যা হলে কিছু মানুষ বোঝাপড়া করতে চাই না,নিজের পেশিশক্তি, বংশ ও ক্ষমতার বাহাদুরি দেখিয়ে সংসারে দূরত্ব দেখাতে চাই।