বরকতময় সকাল
প্রতিদিনের সকাল বরকতময় হয়ে ওঠে তখনই, যখন শুরুটা হয় রবের তাসবীহ ও তাহলীল দিয়ে।কারণ, যিনি আপনাকে শক্তি ও সামর্থ্য দিয়েছেন তার শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে দিনটি শুরু করা জীবনের জন্য কতই না উত্তম।
ধরুন,কেউ আপনাকে বিজনেসে ২ লক্ষ টাকা ইনভেস্ট করলো,তাহলে কতবার তাকে হিসাব দিতে হয় এবং কতসময়ে তার সাথে একটু নতজানু হয়ে বসতে হয়।সুবহানাল্লাহ, যে আল্লাহ তায়ালা আপনার অস্তিত্ব দিয়েছেন এবং অগনিত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ ও সেরা গঠণ দিয়েছেন।শুধু কি তাই! সবচেয়ে সম্মানিত আপনাকে করেছেন। তার জন্য কতটুকু করা দরকার আমাদের,নিজেরা ভেবে দেখি
সুতরাং, তার ইবাদাত ও প্রার্থনার মাধ্যমে হোক দিনের শুরু।আর হাসিমাখা মুখ নিয়ে আদায় হোক রাসূলের সুন্নাহ।
বিসমিল্লাহ বলে নেমে পড়ুন নিজের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে।
কেটে যাবে একটি সুন্দর দিন।প্রতিটি দিনে থাকুক ঈদের আনন্দ।