Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
ইসলামিক রিমাইন্ডার

রব ছাড়া আপন নেই।

লেখক: Mahdi Mustafiz প্রকাশকাল: 21 Oct, 2026

রব ছাড়া আপন নেই।


রব আমাদের পূর্বাপর আপন। তিনি এক,অদ্বিতীয়। তার কোন শরীক নেই।তিনি মুখাপেক্ষী নেন।তিনি সকলকে স্বার্থ ছাড়া ভালবাসেন।


তিনি অকাতরে সকলকে দান করেন। তার দানের ও দয়ার কোন সীমা নেই।


তিনি মুমিন বান্দাকে সাহায্য করা নিজের হক্ব বানিয়ে নিয়েছেন। বান্দা বান্দাকে কষ্ট দেয় স্বার্থের জন্য আর আমাদের চিরঞ্জীব রব বান্দাকে কষ্ট দেন ভালবাসার জন্য, খুউব কাছে নেওয়ার জন্য।


আমাদের বুঝ কম, শক্তি কম।আমাদের দূর্বলতা অনেক বেশি।আমাদের আমাদের শক্তি দান করেন,আমাদের সঠিক বুঝ দান করেন।

তিনি আমাদের আপন।তিনি আমাদের সব।


সকলকে যা যায়না বলা,তা যায় রবকে বলা।সকলে যেখানে ঘৃণা করে,সেখানেও রব দয়া করেন।


তার সবচেয়ে বড় দয়া-তিনি আমাদের সৃষ্টি করেছেন।সুতরাং, তার ব্যপারে অভিযোগ -প্রশ্নই আসে না।মাআাযাল্লাহ!


তিনি মালিক। চাইলে নাফারমানীর কারণে আমার রিজিক,আমার শ্বাস প্রশাস বন্ধ করে দিতে পারতেন।

কিন্তু, তিনি আমাকে সুযোগ দেন,ছাড় দেন।কারণ, তিনি ভালবাসেন।তার স্বার্থহীন এই মহব্বত ও ভালবাসার কাছে আমরা সবাই ঋণী, যা পরিশোধযোগ্য নয়।

← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: