ব্যক্তি উন্নয়ন
লিখতে অনুপ্রেরণা
লেখক: Mahdi Mustafiz
প্রকাশকাল: 16 Oct, 2026
সবাই পাশে থাকবে,সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবে -এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম নয়।কিন্তু, আমরা অনেকে এটা ভেবে হতাশ হই যে,আরে আমার পরিবার, আমার আপনজনেরা আমার এতো কঠিন সময়ে পাশে নেই,আমাকে টাকা দিয়ে না হোক,অনুপ্রেরণা দিয়ে কি সহায়তা করতে পারতো না!
সত্যি বলতে - বেশির ভাগ মানুষ আপনার সুখের সময়েই পাশে দাঁড়ায়,তবে সেটা আপনার জন্য না।তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আর কিছু মানুষ থাকে যারা আলো বা আঁধার, সংগ্রাম বা সফলতা যেকোনো সময়ে আপনার ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে বলে -আরে! আছিতো। হতাশ হওয়ার কিছু নেই।একদিন সব ঠিক হয়ে যাবে।তুমি পারবে।হাল ছেড়ো না।লেগে থেকো সৎভাবে,সফলতা তোমারই হবে।
← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: