Logo MAHDI MUSTAFIZ OFFICIAL
অ্যাপয়েন্টমেন্ট নিন
পরিবার

শুরুতেই বোঝাপড়া

লেখক: সংগৃহীত প্রকাশকাল: 10 Sep, 2026

বিবাহিত জীবনে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার বড় কারণ হচ্ছে শুরুতে স্ত্রীকে সবকিছুতেই প্রাধান্য দিয়ে ফেলা।


একজন মানুষ ২২-২৫ বছর একাকী জীবন কাটানোর পর যখন হঠাৎ অন্য একজন কাছে আসে তখন তাকে আপন মনে করে সবকিছু বলে ফেলে এবং সকল কিছুর মালিক বানিয়ে সবকিছুতেই প্রাধান্য দেয়া শুরু করে। কারণ তখন সবার আবেগ কাজ করে বিবেক নয়।


আমার আশেপাশে কয়েকজন মানুষ আছে যারা এই কষ্টে আছে। বর্তমান সময়ে একজন তার বউকে তালাক দিয়েছে বেশ কিছু অপরাধের কারণে। স্বামীর কথা না শুনা, স্বামীর নামে বাপের বাড়িতে মিথ্যা কথা বলা, অন্য ছেলের সাথে কথা বলা সহ আরো কিছু অপরাধ আছে। তার কাছে এসবের কারণ জানতে চাইলে সে বললো শুরু থেকে কোনকিছু না বলে বেশি অগ্রাধিকার দিয়ে ফেলছিলাম তাই শেষ পর্যন্ত সে আমার অবাধ্য হয়ে গেছে।


গত দিন একজন বললো শুরু থেকে স্ত্রী কে কোনকিছু বলিনি বা ধমক দেইনি, বর্তমান সময়ে সেই স্ত্রী তার কথা শুনে না, মা বাবার প্রতি বিদ্বেষ দেখায়, পাশাপাশি তার মা আমার মা বাবাকে নিয়ে নেগেটিভ কথা বলে সে প্রতিবাদ করে না কিন্তু আমি কিছুই বলতে পারি না বা শাসন করতে পারি না। বর্তমান বিষয় নিয়ে আমার মা কে বারবার কান্না করতে দেখি কিন্তু আমি কিছুই করতে পারি না।


আমার কথা হচ্ছে কোন ব্যক্তি যদি শুরুতেই স্ত্রী কে এই কথা বলে যে আমার ঘরে যতটুকু সম্মান বা অধিকার পাওয়া দরকার সব পাবে কিন্তু আমার ফ্যামিলির সাথে খারাপ আচরণ কখনো মেনে নিবো না। পরবর্তীতে সবকিছু ঠিকঠাক রেখে চললে কোন সময় যদি স্ত্রী কোন অপরাধ করে তাহলে চোখ রাঙ্গানি দিলেই ভিতর কেপে উঠবে। শুরু থেকেই নিজের কাছে পাওয়ার রাখলে পরবর্তীতে বউ কথা শুনে না বলে এই ভোগান্তি আপনার পোহাতে হবে না।


আল্লাহ তাআলা আমাদের সবাইকে নারীদের ফেৎনা থেকে হেফাজত করুক।

← ব্লগে ফিরে যান
শেয়ার করুন: