বইটি সম্পর্কে জানতে নীচে পড়ুন আর কিনতে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ এ নক দিন। ইনশাআল্লাহ
দাম্পত্য জীবন সুখী ও শান্তিময় করার পথনির্দেশ। রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাহর আলোকে কীভাবে একটি অটুট ভালোবাসার বন্ধন ও পরিবার গড়ে তোলা যায়।
বই নিয়ে কথা!
প্রথমে ভেবেছিলাম বইটিতে শুধু আমার মেসেজিং করা কবিতাগুলোই দিবো,পরে মনে হলো এই কবিতা পড়ার জন্য বইটি হলে আমিও আর খুলে দেখবো না।যতই টাকা দিয়ে কেনা হোক।
গোল্ড লাইফ নামে একটা বইয়ের কাজ করছিলাম,সেখানে দাম্পত্য জীবন নিয়ে করা কিছু কাজ ছিলো -ভাবলাম সবগুলো এখানে যুক্ত করে দেই, তাহলে যেনো এটি সবার উপকার হয়।দাম্পত্য জীবনে রাগ অভিমান, ঝগড়া-মনমালিন্য
সব সংসারেই কমবেশি হয়।আমি চেয়েছি এমন সময়গুলোতে কোন একজন এ বইটি হাতে নিয়ে পড়বে এবং উপকার গ্রহণ করবে।
এখানে কিছু মুজাকারা বা প্রতিদিন তালিম এবং পড়ার মতন বেশ লেখা আছে,যা আমাদের দাম্পত্যজীবনে বেশ ভূমিকা রাখবে।আর কবিতা গুলো লিখেছি তখন, যখন প্রেয়সী দূরে থাকতো আমার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো ছন্দময় হয়ে যেতো।দাম্পত্য জীবনের বাস্তব অবস্থাগুলো নিয়েই ছন্দগুলো তৈরি করা।পাঠকের অর্থ ও সময়ের যে হক্ব -হয়তো এই বইটি আদায় করতে পারবে কিনা, জানিনা।তবে,এতটুকু বিশ্বাস রাখি যে -রাসূল এবং সাহাবীদের জীবন এবং আল্লাহ আমাকে যে জ্ঞান ও ছোট্ট অভিজ্ঞতা দিয়েছেন -সবমিলিয়ে যে লেখাগুলো আছে, হয়তো সাহিত্য নেই,রসকষ নেই,মাধুর্যতা নেই কিন্তু বিজ্ঞজন বুঝতে পারবে যে,কি বোঝানো হয়েছে।
বইটির নামও চেয়েছিলাম প্রিয়তমার নামে হোক।এখন দেখলাম যে -যদি শুধু প্রিয়তমার নামে হয় এবং তার জন্য লিখিত লেখাগুলো থাকে,তাহলে উম্মাহকে কিছু দিতে পারবো না।
তো সকলের পবিত্র ভালাবাসার হালাল বন্ধনগুলো যেনো চির অটুট এবং অমর থাকে,সেই ভাবনা থেকেই নাম পরিবর্তন হলো ভালবাসার তালিম নামে আর যুক্ত হলো তালিম করার উপযোগী বেশ কিছু লেখা।আর বইটি যদি কারো ভেঙ্গে যাওয়া সম্পর্কে জোড়া লাগায়,কারো হারিয়ে যাওয়া ভালবাসা খুঁজে পাই
- তারা যেনো আমাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য তাদের দোয়ায় শরীক রাখেন।
আর একটি কথা -
হ্রদয়ের মানুষ কখনো অসুন্দর হয় না।
দুনিয়ার কষ্ট সহ্য করে হলেও আখেরাতে জান্নাতে চিরস্থায়ী সুখের স্বপ্ন দেখি।
তবে,সে বড় বোকা! যে দুনিয়ায় সুখ খোঁজে।
সুতরাং, দুজনে সবর এবং রবের রহমতের ছায়ায় আগলে থাকার চেষ্টা করবো।
দাম্পত্যজীবনের নেয়ামাতগুলো প্রকাশ করলে তা হারানোর ভয়ও করবো।কারণ,হিংসুকরা বসে থাকে না।
আর আমি আপনি যদি জীবনসঙ্গীর রবের হক্ব আদায়ের ব্যপারে খেয়াল না রাখি,তাহলে আল্লাহ না করুন তিনিও আমাদের হক্ব আদায়ের ব্যপারে জীবনসঙ্গীকে গাফিল ও উদাসীন রাখবেন।
আমরা যদি রাসূলের মতন আদর্শবান স্বামী হতে না পারি তাহলে মহীয়সী খাদিজাতুল কুবরার মতন স্ত্রী কামনা কিভাবে করতে পারি!
বিপরীতে বোনদের ক্ষেত্রেও একই কথা।
আসুন আমরা সকল দাম্পত্য সুন্নাহময় দাম্পত্যজীবন গড়ে তুলি।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন।
আমার ভুলগুলো জানিয়ে দিন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হবে।ভুল শুধরে নেওয়ার দায়িত্ব হয়তো আমার উপর আসবে,কিন্তু রব যেনো আমাদের মূল বিষয়ের উপর মনোযোগী হওয়ার তাওফিক দান করেন।
আমাদের সকল কার্জক্রম থাকবে এখানে ইনশাআল্লাহ।
muhasabahlife.com
আইটেম: